লকডাউনে ফুচকা বিক্রি বন্ধ, চরম সংকটে ফুচকা ব্যবসায়ীরা

লকডাউনে ফুচকা বিক্রি বন্ধ, চরম সংকটে ফুচকা ব্যবসায়ীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ২১ এপ্রিল, চলছে দ্বিতীয় দফার লকডাউনের জের।সারা বিশ্ব তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুলিনুনগর সহ বিস্তীর্ন এলাকার প্রায় ২০০ টি ফুচকা বিক্রেতা কর্মহীন হয়ে পড়েছেন।ফুচকা ব্যবসায়ীদের জীবিকা নির্বাহ এক চরম সংকটে।তাদের পরিবারের অনেকের অভিযোগ, তারা সরকারি সাহায্য সেভাবে পায়নি এখনও।অনেকে শাকপাতা, মাড় ভাত খেয়ে কোনরকম একবেলা আধপেটা খেয়ে দিনযাপন করছেন।অনেকে মাঠের জমি থেকে কাঠ সংগ্রহ করে জ্বালানি নিয়ে দুটো খাবার তৈরীর জন্য বেড়িয়ে পড়েছেন।

ফুচকা বিক্রি না হবার ফলে নস্ট হয়ে যাচ্ছে ফুচকা। ফলে কার্যত ওই সব ফুচকা বিক্রেতা বাধ্য হয়ে রাস্তার ধারে ফেলে দিচ্ছেন।ফলে চরম ক্ষতির মুখে ওই দিন আনা দিন খাওয়া পরিবারগুলি।কি করবেন ভেবে পাচ্ছেন না তারা।তাই এবার রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জীর কাছে তাদের আবেদন, তাদের কথা ভেবে তাদের দিকে সাহায্যের হাত যাতে বাড়িয়ে দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top