নিউটাউনে ড্রেন থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ, মৃত্যুর কারণ ঘিরে ধন্দে পুলিশ

নিউটাউনে ড্রেন থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ, মৃত্যুর কারণ ঘিরে ধন্দে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২১ এপ্রিল, নিউটাউনের ঝিল বাগানে নবদিগন্ত সংঘের সামনে ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। যদিও মৃতের নাম ও পরিচয় জানা যাইনি।খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ এসে পৌঁছেছে।আজ দুপুরে বিধাননগর পুর নিগমের সাফাই কর্মীরা মশার দেওয়ার সময় নিউটাউনের ঝিল বাগানে নব দিগন্ত সংঘের সামনে ড্রেনে এক ব্যক্তির মৃত দেহ দেখতে পায়। খবর পেয়ে বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তিকে বছর তিনেক ধরে এলাকায় দেখছেন বাসিন্দারা। এলাকায় দিনমজুরের কাজ করতেন ওই ব্যক্তি। এখানেই রাতে থাকতেন। গত দু-তিনদিন এলাকায় তাঁকে দেখা যাচ্ছিল না। লকডাউন চলছে তাই হয়ত বাড়ি চলে গিয়েছে, এমনটাই মনে করেছিলেন সকলে। কিন্তু আজ দুপুরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ঘিরে ধন্দে পুলিশ। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top