
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ২১ এপ্রিল, রেশন দোকানের পর এবার শিশু শিক্ষাকেন্দ্রে আলু, চাল,কম দেওয়া ও পোকা চাল দেওয়ার অভিযোগ উঠলো কতৃপক্ষের বিরুদ্ধে। আজ থেকে বিভিন্ন স্কুলে এক মাসের চাল ডাল দেওয়া শুরু হয়েছে। সেই মতো শিশু শিক্ষাকেন্দ্রে এক মাসের ২ কেজি চাল, ২ কেজি আলু ও ৩০০ গ্রাম ডাল দেওয়া হচ্ছিল মহিষাদলের রামবাগের শিশু শিক্ষাকেন্দ্রে। কিন্তু গ্রাহকরা দেখে চাল, আলু ৩০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে,ও পোকা ডাল দেওয়া হচ্ছে।
এর ফলে সেন্টারের প্রায় ৫০ জন গ্রাহক বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের দিদিমনিকে ঘিরে। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এসে বিষয়টি খতিয়ে দেখার আস্বস্ত করেছে। তবে শিক্ষিকারা জানান, উর্ধতন কর্মকর্তাদের কথা মতো দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী।


















