
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২১ এপ্রিল, লকডাউনের সুযোগে দুঃসাহসিক চুরি।বসিরহাট থানার ভ্যাবলা স্টেশনে চারটি দোকানে চুরি, তালা ভেঙে সিগারেট, কোলড্রিংস ও কসমেটিকসের দোকানে চুরি করে পালালো দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার জিনিস নিয়ে গেছে বলে অনুমান ব্যবসায়ীদের।
ব্যবসায়ী বাপি মন্ডল মঙ্গলবার ভোরবেলায় এসে দেখে তার দোকানে তালা ভাঙা, ভেঙে সবকিছুর লুট করে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি স্টেশনের প্লাটফর্মের দোকানগুলির চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ।


















