নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২১ এপ্রিল, বসিরহাট মহকুমার সুন্দরবনের নেজাট থানার দক্ষিন আখড়াতলাও কালিনগর বাজারে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। লকডাউনের মধ্যেও রাস্তার অবস্থা চক্ষু চড়কগাছ।বাজারে সকাল থেকে জমায়েত করছে মানুষ। চায়ের দোকান থেকে শুরু করে সবজি বাজার গায়ে গা লাগিয়ে চলছে জিনিস কেনার ধুম।
পাশাপাশি এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে ভ্যান রিক্সা। ভাইরাসের সচেতনতা বার্তা এদের যে কানে পৌঁছায়নি তার ছবি দেখলে পরিষ্কার হয়ে যাচ্ছে। পুলিশ আসছে মাইকিং প্রচার করছে পোস্টার লাগাচ্ছে। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দিচ্ছে। পাশাপাশি মাক্স পরিয়ে দেওয়ার পরেও বেশিরভাগ মানুষের মুখে দেখা যাচ্ছে মুখে নেই মাক্স। এতবার সাবধান করার পরও মানুষ কেন এখনও অসচেতন, তাই ভাববার বিষয়।


















