খাদ্যের অভাবে কচু-শাক খেয়েই কাটছে জীবন, লকডাউনে খাদ‍্যের দাবিতে বিক্ষোভ মথুরাপুরের কালিতলার গ্রামবাসীদের

খাদ্যের অভাবে কচু-শাক খেয়েই কাটছে জীবন, লকডাউনে খাদ‍্যের দাবিতে বিক্ষোভ মথুরাপুরের কালিতলার গ্রামবাসীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২২ এপ্রিল, মথুরাপুরের কালীতলার মস্তানমোড়ে খাদ‍্যের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। সকাল ৯ টা থেকে গ্রামবাসীরা ঘোড়াদোল রোড অবরোধ করে রেখেছে। তাদের দাবি, তারা এক সপ্তাহ ধরে কচু, শাক খেয়ে আছে। খাদ্যসামগ্রী পৌঁছাচ্ছে না তাদের কাছে। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস‍্য বিমলেন্দূ জাতুয়া মানুষের দুর্দশার কথা শুনছেন না।

এছাড়াও স্থানীয় পঞ্চায়েত প্রধান সুবোধ চন্দ্র হালদার মানুষের অভাব অভযোগ জানাতে গেলে তিনি অভিযোগ শুনছেন না। এই অভিযোগে আজ ঘোড়াদল রোডের উপর শ’পাচেক মানুষ বিক্ষোভ করে। জানা যায়, বিক্ষোভকারীরা রাধাকান্তপুর, পানাপুকুর, কালীতলা, শম্ভুচন্দ্রপুর সুদীরঘাট গ্রামের বাসিন্দা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top