তিনদিন নিখোঁজ থাকার পর উদ্ধার যুবকের মৃতদেহ

তিনদিন নিখোঁজ থাকার পর উদ্ধার যুবকের মৃতদেহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২৩ এপ্রিল, তিনদিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল এক যুবকের হাত পা বাঁধা মৃতদেহ। বৃহস্পতিবার গড়িয়া এলাকার সুতি খাল থেকে উদ্ধার হয় শুভঙ্কর দে (বয়স ৩২) ওরফে রানার মৃতদেহ। মৃতদেহের হাত ও পা বাঁধা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। এমনকি মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান খুন করা হয়েছে শুভঙ্করকে। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ২০শে এপ্রিল রাত্রি সাড়ে তিনটে নাগাদ গড়িয়া পাঁচপোতা এলাকার ৫২ পল্লীর বাড়ি থেকে শুভঙ্করকে অপহরণ করে নিয়ে যায় সুজয় হালদার, অনিমেষ চক্রবর্তী, বুয়া সাহা সহ বেশ কয়েকজন। কার্যত বাড়ি থেকে মারতে মারতে তুলে নিয়ে যায় শুভঙ্করকে। এ বিষয়ে পরদিন সকালেই শুভঙ্করের খুড়তুতো ভাই সুজয় দে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু তিনদিন নিখোঁজ থাকার পর অবশেষে এদিন সকালে তার মৃতদেহ গড়িয়ার সুতি খালে ভাসতে দেখেন এলাকার সাধারণ মানুষজন। তারাই খবর দেয় নরেন্দ্রপুর থানায়। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দেহ পরিবারের লোকেরা শনাক্ত করার পর ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সঠিক কি কারণে খুন করা হয়েছে ঐ যুবককে সে বিষয়ে ও তদন্ত করছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top