
নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ২৯ এপ্রিল, সোমবার থেকে গ্রিন জোনে দোকান খোলার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরশু লিখিত নির্দেশ দেওয়া হবে বলে জানান তিনি।পাশাপাশি বাস চলাচল করবে বলে জানান তিনি। তবে সেই বাসে ২০ নের বেশি চড়তে পারবে না।
রাজ্যে করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন।করোনা আবহে রাজ্যসরকার রাজ্যকে তিন ভাগে ভাগ করেছে।এর মধ্যে ১ রেড জোন ২ গ্রিন জোন ৩ অরেঞ্জ জোন।এদিন এই গ্রিন জোনে সোমবার থেকে দোকান পাট খোলা ও যানবাহন চলতে ছাড় দিল সরকার।এদিন মুখ্যমন্ত্রী বলেন, “যেখানে পরিস্থিতির উন্নতি হয়নি সেখানে লকডাউন মানতেই হবে। তাই এনিয়ে কেন্দ্রের তরফে যেন একটি সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়”। ইতিমধ্যে রাজস্থানের কোটা থেকে উত্তরবঙ্গের ছাত্রদের নিয়ে আসার জন্য বাস রওনা দিয়েছে। লকডাউনে আটকে পড়া ছাত্রদের বাড়ি ফেরাতে উদ্যোগী সরকার।



















