প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩০ এপ্রিল, ভারতীয় ফুটবলের আকাশে ফের এক নক্ষত্র পতন।প্রয়াত কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী৷ বয়স হয়েছিল ৮২ বছর৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ এদিন সকালেই তাঁকে যোধপুর পার্কের হাসপাতালে ভর্তি করা হয়৷ বিকেল ৫টায় হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী ফুটবলার৷বেশ কয়েকমাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সঙ্গেও সুগার, প্রস্টেট ও নার্ভের সমস্যা ছিল৷

ভারতের ফুটবলকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন চুনী গোস্বামী৷ তাঁর অধিনায়কত্বেই ১৯৬২ সালে এশিয়ান গেমস-এ সোনা জেতে ভারতীয় দল৷ চুনী গোস্বামী ছিলেন আক্ষরিক অর্থেই খেলোয়াড়৷১৯৩৮ সালের ১৫ জানুয়ারী অবিভক্ত বাংলার কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন চুনী গোস্বামী। তাঁর আসল নাম সুবিমল গোস্বামী হলেও চুনী গোস্বামী হিসেবেই তিনি সকলের কাছে পরিচিত। ১৯৪৬ সালে মাত্র ৮ বছর বয়সে মোহনবাগান জুনিয়র দলে অভিষেক হয় তাঁর। ১৯৬০-১৯৬৪ পর্যন্ত পাঁচটি মরসুমে মোহনবাগানে নেতৃত্ব দেন তিনি। ১৯৬৪ সালে এশিয়া কাপে তাঁর নেতৃত্বে রূপো জেতে ভারত। ১৯৬৮ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি। এরপর ভারতীয় ফুটবল দলের কোচিংয়ের দায়িত্বেও ছিলেন তিনি।

কিংবদন্তী ফুটবলার ও কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাস পরই মারা গেলেন আরও এক কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী। ১৯৬৬ সালে চুনী ও সুব্রত গুহ ঐতিহাসিক ইনিংস আজও ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল৷ গ্যারি সোবার্সের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেট নিয়েছিলেন চূনী গোস্বামী৷পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুরে পরপর দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। এরপর স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ভরতি হওয়ার পর এদিন বিকেল পাঁচটা নাগাদ আরও একবার হার্ট অ্যাটাক হয়ে বলে জানা গিয়েছে। আত্মীয়-পরিজনদের চিরবিদায় জানিয়ে ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি। তাঁর স্ত্রী ও ছেলে প্রত্যেকেই শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ময়দানে। যে ময়দানে একটা সময়ে তিনি দাপিয়ে বেড়িয়েছেন, সেই ময়দানকেই চিরতরে বিদায় জানিয়ে অমৃতলোকে চলে গেলেন ভারতীয় কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top