ঝাড়খণ্ডে কাজের জন্য আটকে পড়া ৪০ জন শ্রমিক আজ বাড়ি ফেরার জন্য রওনা দিল

ঝাড়খণ্ডে কাজের জন্য আটকে পড়া ৪০ জন শ্রমিক আজ বাড়ি ফেরার জন্য রওনা দিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১ মে, লকডাউনে রাজ্যের বহু শ্রমিক কাজের জেরে বাইরের রাজ্যে আটকে পড়েছে।অনেকেই কাজের জায়গায় আটকে পড়েছে।বহুবার বহু শ্রমিক হেঁটেই বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছে।একদিকে আটকে থাকা শ্রমিকরা না খেতে পেয়ে অনাহারে দিন কাটাচ্ছিল অন্যদিকে তাঁদের পরিজনরা দুর্দশায় দিন কাটাচ্ছিল।শেষমেশ এবার এদের নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল সরকার।

এদিন মুর্শিদাবাদের যেসকল লেবার শ্রমিক ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায় কাজের জন্য গিয়ে লকডাউনে আটকে পড়েছিল।সেই সকল শ্রমিকদের আজ সকালে মুর্শিদাবাদে ফিরিয়ে দেওয়া হল। এদিন ৪০ জন মুর্শিদাবাদ ফিরে যাচ্ছেন।বাড়ি ফিরতে পেরে খুশি সকল শ্রমিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top