৩ দিনের মধ্যে চুরির জিনিস উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

৩ দিনের মধ্যে চুরির জিনিস উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ মে, ৩ দিনের মধ্যে চুরির জিনিস উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।গ্রেফতার হল দুই দুষ্কৃতী প্রদীপ কর্মকার (১৮) ও হাবু ঘোষ (২২)।গত বুধবার ঠাকুরনগরের সুশীল সরকারের বাড়িতে চুরি হয়।পেতলের প্রতিমা সহ পুজার সামগ্রি চুরি হয় বলে জানা যায়।

এরপর বাড়ির মালিক লিখিত অভিযোগ করেন নিউ জলপাইগুড়ি থানায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।৩ দিনের মধ্যে তাঁদের প্রচেষ্টায় ঘটনার সঙ্গে যুক্ত দুজন গ্রেফতার হয়।সাথে উদ্ধার হয় চুরি হওয়া সমস্ত জিনিস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top