আরজি কর হাসপাতালের ছাদ থেকে চিকিৎসকের মরণঝাঁপ

আরজি কর হাসপাতালের ছাদ থেকে চিকিৎসকের মরণঝাঁপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ মে, করোনার জেরে রাজ‍্য জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।চিকিৎসকেরা নিজ জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসীর জন্য লড়ে চলেছেন।এর মধ্যে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল।হাসপাতালের ছাদ থেকে মরণঝাঁপ দিয়েছেন এক চিকিৎসক।খুব উঁচু থেকে ঝাঁপ দেওয়ার ফলে গুরতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান চিকিৎসক।জানা যায়, চিকিৎসকের নাম পৌলমী সাহা (বয়স ২৫)।এদিন ফিভার ক্লিনিকে ডিউটিতে ছিলেন পৌলমী।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ এমার্জেন্সি বিভাগের ক‍্যাঞ্জুয়ালিটি ব্লক থেকে একটা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে তিনি ছুটে আসেন।কিন্তু পৌলমীকে বাঁচানো সম্ভব হয়নি।জানা যায়, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।যদিও ঠিক কি কারণে এই মানসিক অবসাদ ছিল তা এখনও জানা যায়নি।ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতালে।অবসাদ থেকে আত্মহত্যা করেছেন পৌলমী, না এই আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।ইতিমধ্যে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top