গলায় কৈ মাছ ঢুকে মৃত্যু হল এক ব্যবসায়ীর

গলায় কৈ মাছ ঢুকে মৃত্যু হল এক ব্যবসায়ীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা, ১ মে, গলায় কৈ মাছ ঢুকে মৃত্যু হল এক আচার ব্যবসায়ীর।মৃতের নাম চুনো মন্ডল (বয়স ৫০)। পেশায় আচার ব্যবসায়ী তিনি, রাস্তায় ঘুরে ঘুরে আচার বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।লকডাউনের প্রভাবে বন্ধ হয়ে গেছিল তাঁর জীবিকা। তাই সংসার চালানোর তাগিদে বাড়ির পুকুর থেকে মাছ ধরে বিক্রি করতেন।

জানা যায়, এদিন সেই কারণেই পুকুরে নেমেছিলেন। জাল ফেলে মাছ ধরছিলেন, একটি কই মাছও ধরেন। সেটিকে মুখের মধ্যে দাঁত দিয়ে চেপে রেখে আবার মাছ ধরার চেষ্টা করেন। আর তাতেই বিপদ ঘটে। মুখ থেকে অসাবধানতা বশত গলায় কৈ মাছ গলায় ঢুকে যায়। তড়িঘড়ি বাড়ির লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসতে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানা পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top