রাজস্থানের কোটা থেকে মালদায় পৌঁছতেই পরীক্ষা দিতে হল পড়ুয়াদের

রাজস্থানের কোটা থেকে মালদায় পৌঁছতেই পরীক্ষা দিতে হল পড়ুয়াদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২ মে, আজ সকালে রাজস্থানের কোটা থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মালদা বাস টার্মিনাসে পৌঁছালো ৯টি বাস।এদিন ওই বাসগুলোতে তাদের নিয়ে আসা হয়।মালদা বাস টার্মিনাসে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা পৌঁছালে থার্মাল গান দিয়ে তাদের শরীরের উষ্ণতা পরীক্ষা করা হয় এবং প্রত্যেকের লালা রস পরীক্ষার ব্যবস্থা করা হয় সেখানে।

এদিন সেখানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যকর্মী, জেলা প্রশাসনিক কর্তা এবং পুলিশ কর্তারা। সমস্ত পরীক্ষা করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, মোট ২৬৮ জন রাজস্থানের কোটা থেকে মালদায় ফিরবে। এদের মধ্যে এদিন ১৬১ জন ছাত্রছাত্রী সহ মোট ২০০ জন মালদা এসে পৌঁছায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top