
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩ মে, কলকাতার ডানকুনি থেকে একটি মিনি ট্রাক ভর্তি প্রায়ই কুড়ি থেকে পঁচিশ জন মানুষ পালিয়ে যাচ্ছিল ঝাড়খান্ড ও বিহারের বিভিন্ন জায়গায়। বিভিন্ন নাকা চেকিং এড়িয়ে বীরভূমের ভেতর প্রবেশ করে ওই মিনি ট্রাকটি। সিউড়ি থানা ক্রস করার সময় সিউড়ি থানার অন্তর্গত তারাপুর গ্রামের কাছে সিউড়ি থানার আইসি ধরে ফেলে ওই মিনি ট্রাকটিকে। সেখানে দেখা যায় ২০ থেকে ২৫ জন মানুষ ওই ট্রাকের মধ্যে বসে আছে। ট্রাকের সামনে কাছে লাগানো আছে হ্যান্ড স্যানিটাইজার স্টিকার।
তাদেরকে প্রশ্ন করে জানা যায়, তারা প্রত্যেকেই ১৪০০ টাকা ভাড়া দিয়ে কলকাতা থেকে ঝাড়খণ্ডের দুমকা অব্দি চুক্তি করে। ওই গাড়ির চালক জানায়, “আমি কিছুই জানতাম না, সমস্ত টাই জানে মালিক। মালিক শুধুমাত্র বলেছিল ট্রাকটিকে নিয়ে দুমকা যেতে হবে। আমি সে মতোই আসছিলাম।সিউড়ি থানার পুলিশ গাড়িটিকে আটক করলেও প্রশ্ন উঠছে পুলিশের বিভিন্ন জায়গার নাকা চেকিং নিয়ে”।


















