
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩ মে, কোভিডি ১৯ রোগীদের চিকিৎসা করছে শহরের এমন দুটো হাসপাতালে আজ পুষ্প বৃষ্টি করা হল বায়ুসেনার তরফ থেকে। রাজারহাট চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল ও আলিপুর কমান্ড হাসপাতালে যেখানে কোভিড ১৯ চিকিৎসা চলছে।

এই হাসপাতালে বায়ুসেনার একটি চপারে দফায় দফায় দুবার করে পুষ্প বৃষ্টি করা হয়। ১০ টা ২ মিনিট নাগাদ বায়ুসেনার চপারটি রাজারহাট কোভিভ ১৯ হাসপাতালের উপর চার বার চক্কর কাটার পর ১০ টা ৭ মিনিট নাগাদ গাঁদা ফুলের পাপড়ি হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় ফেলা হয় বায়ুসেনার চপার থেকে। বায়ুসেনার এই অভিনব প্রয়াসকে অভিনন্দন জানিয়েছে সব মহল।


















