লকডাউনকে কার্যকরী করতে গিয়ে বীরভূমে আক্রান্ত পুলিশ

লকডাউনকে কার্যকরী করতে গিয়ে বীরভূমে আক্রান্ত পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩ মে, হাওড়ার পর এবার বীরভূমের সিউড়ি। শনিবার রাত্রে বীরভূমের সিউড়ির হোসনাবাদ গ্রামে বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশকে ঘিরে মারমুখী হয়ে ওঠে সেখানকার স্থানীয় বাসিন্দারা, ভাঙচুর করা হয় পুলিশের একটি মোটর বাইক। রাতের অন্ধকারে ক্ষুব্ধ জনতার হাত থেকে কোনোক্রমে পালাতে সক্ষম হয় কয়েকজন পুলিশকর্মী। সেইসময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।

তারপর আক্রমণের মুখে পুলিশ পড়েছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পুলিশ বাহিনী দিয়ে আক্রমণের মুখে পড়ে পুলিশ উদ্ধার করে। ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top