পেট্রাপোল-বেনাপোল সীমান্তে রপ্তানি বন্ধ করার দাবিতে পথে নামল সাধারণ গ্রামবাসীরা

পেট্রাপোল-বেনাপোল সীমান্তে রপ্তানি বন্ধ করার দাবিতে পথে নামল সাধারণ গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩ মে, পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে রপ্তানি শুরুর প্রতিবাদে পথে নামল সাধারণ গ্রামবাসীরা। অবিলম্বে রপ্তানি বন্ধের দাবিতে পথ অবরোধ করে তারা। প্রায় ৩৭ দিন বন্ধ থাকার পর গত ৩০ এপ্রিল পেট্রাপোল বেনাপোল সীমান্তের মধ্যে রপ্তানি শুরু হয়। সিদ্ধান্ত হয় দুই দেশের মাঝে নোম্যান্সল্যান্ডে হবে গাড়ি লোডিং আনলোডিং এর কাজ।

সে মত কাজ শুরু হলেও গতকাল রপ্তানি বন্ধের দাবিতে বিক্ষোভ দেখায় পেট্রোলের লোডিং আনলোডিং শ্রমিকেরা। এরপর রবিবার সকালে পেট্রাপোল থানার জয়ন্তীপুর বাজারে যশোর রোডের ওপর পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। অবরোধের শামিল হয়েছিলেন এলাকার মহিলারাও। অবরোধকারীদের দাবি, বনগাঁকে সুরক্ষিত রাখতে বনগাঁর মানুষকে করোনা আক্রান্তের হাত থেকে বাঁচাতে অবিলম্বে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে রপ্তানি বন্ধ করতে হবে। এব্যাপারে স্থানীয় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ রপ্তানি বন্ধের পক্ষে মত দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top