
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩ মে, লকডাউনে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন খরদা পৌর প্রধান শ্রী তাপস পাল আমাদের ক্যামেরার সামনে কি জানালেন একটু শুনে নেব
লকডাউনের প্রথম দিন থেকেই খবরদার পৌর প্রধান মাননীয় তাপস পাল মহাশয় বিভিন্ন ওয়ার্ডের অসহায় কর্মীদের পাশে দাঁড়ান। আজও প্রায় ৬০০ জন মানুষকে অন্ন তুলে দিলেন এবং ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বললেন, “প্রতিটি অসহায় মানুষের পাশে পৌরসভা এবং নিজে ব্যক্তিগতভাবে পাশে দাঁড়াবার আপ্রাণ চেষ্টা করে যাবো”।জাতি ধর্ম নির্বিশেষে সকলের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।


















