
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৩ মে, লকডাউনের মধ্যেই যুগলের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনাটি ঘটেছে আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত এরেন্দা গ্রামে।গোবিন্দ বেরা নামে বছর ৩৫ এর এক অবিবাহিত যুবক ও লক্ষী সেনাপতি(২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় লোকেরা। খবর কানাকানি হতেই ছুটে আসে পাশাপাশি লোকজন।পরে এগরা থানায় খবর দিলে পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি কাঁথির কাপাসদা গ্রামে।স্বামীর নাম বাসুদেব সেনাপতি।তার একটি ছেলে ও একটি মেয়ে আছে।আরও জানা গেছে, আত্মঘাতী বউটি ছেলেটির মাসতুতো বৌদি। কেন এমন ঘটনা ঘটলো তা নিয়ে উঠেছে প্রশ্ন।তবে স্থানীয়দের আনুমান পরকীয়ার কারণে এমন ঘটনা ঘটেছে।পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।


















