মাস্ক না পরলে মিলবে না মদ, দিতে হবে বাড়তি দামও! দুপুর ৩টের পর রাজ্যে খুলছে মদের দোকান

মাস্ক না পরলে মিলবে না মদ, দিতে হবে বাড়তি দামও! দুপুর ৩টের পর রাজ্যে খুলছে মদের দোকান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৪ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে মদের দোকান খোলার কথা বলা হয়েছে।প্রায় ৪০ দিন পর আজ মদের দোকান খুলছে দেশের অধিকাংশ রাজ্যে। সোমবার থেকে এ রাজ্যেও মদের দোকান খুললেও তা দুপুর ৩টের পর খুলবে বলে জানা গেছে। দোকান খুললেই সুরপ্রেমীরা ভিড় সেখানে আছড়ে পড়ার আশঙ্কা আগেই করছে প্রশাসন। জানা গিয়েছে, শুধুমাত্র গ্রিন এবং অরেঞ্জ জোনেই নয়, রেড জোনেও খুলবে মদের দোকান। তবে কনটেইনমেন্ট জোনে বন্ধ থাকবে।

কেন্দ্রের নির্দেশের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকবে দোকান। মদের দাম ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন দামেই মদ বিক্রি হবে সোমবার থেকে।সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নতুন নির্দেশ জানানো হয়েছে। ‘স্ট্যান্ড অ্যালোন’ দোকান খুললেও, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব সংক্রান্ত নির্দেশিকা। কোনও গন্ডগোল হলে বন্ধ করে দেওয়া হবে দোকান। তাই ঝামেলা এড়াতে আগেভাগেই সতর্ক দোকানের মালিকরা। পুজো মণ্ডপের মতো দোকানের সামনে লাইনের জন্য ব্যারিকেড তৈরি করা হয়েছে। আর সেই ব্যারিকেডের উপর তাঁরা পোস্টার দিয়েছেন, ‘ নো মাস্ক, নো লিকার।’

উল্লেখ্য, কনটেনমেন্ট জোন বাদ দিয়ে সোমবার দিল্লিতে খুলছে সাড়ে ৪০০টি মদের দোকান। সবগুলিই স্ট্যান্ড অ্যালোন ও সরকারের খাতায় নথিভুক্ত দোকান। অর্থাৎ শপিং মল বা সুপারমার্কেটের মধ্যে নয়।যদিও ‘অফ শপ’গুলিতে মদ বিক্রির জন্য খোলা থাকলেও, বন্ধ থাকছে বসে পান করার বার বা রেস্তোরাঁ। অর্থাৎ দোকানে গিয়ে মদ কিনে বাড়ি ফিরে আসতে হবে। এছাড়াও মদ কিনতে গিয়ে যাতে পারস্পরিক দূরত্বের নিয়ম ভঙ্গ না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে।তবে আজ সকাল থেকে মদের দোকানে জমছে ভিড়।আদোও কি ক্রেতারা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবে? তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top