
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ মে, আজকে থেকে শুরু হলো লকডাউন তৃতীয় পর্যায়ের।গত ২০ এপ্রিল তথ্যপ্রযুক্তি নগরী সেক্টর ফাইভের অফিসকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। সেইদিন খুব কম কর্মীসংখ্যা দেখা গিয়েছিল। করোনার আতঙ্ক এখনোও কমেনি। প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
এরমধ্যে সল্টলেক সেক্টর ফাইভ অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই work-from-home করা থাকলেও কিছু কিছু অফিস খোলা হয়েছে। প্রত্যেক আইডি কর্মীকে চেক আপের পর তারপর অফিসে ছাড়া হচ্ছে। প্রথমে রিলেশন করা হচ্ছে তারপর থারমালগান দিয়ে চেক করে নিয়ে ছাড়া হচ্ছে। আজ কর্মীসংখ্যা কিছুটা হলেও বেশি কিন্তু স্বাভাবিক ছন্দে সেক্টর ফাইভকে ফিরতে এখনো অনেক টাইম লাগবে।


















