
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৪ মে, বসিরহাট রেডজন হটস্পট স্বস্তির খবর, করোনা উপসর্গ ৩৫ জনের মধ্য ২৬ জনের রিপোর্ট নেগেটিভ। এরমধ্যে ৯ জনের মধ্যে একজন প্রাক্তন সেনা কর্মীর রিপোর্ট করোনা পজেটিভ। অপর এক প্রাক্তন সেনা কর্মী ও ২ চিকিৎসক সহ ২৬ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা গিয়েছে, বসিরহাট জিরাকপুর গ্রামে প্রাক্তন কর্মী করোনা পজিটিভ কলকাতা আলিপুরে কমান্ডো হসপিটালে ভর্তি। কর্মতীর্থ কোয়ারান্টিনে হসপিটালে ভর্তি হয় এরপরে ওই প্রাক্তন সেনা কর্মীর কন্ট্রাক্ট এসেছিল আরো এক প্রাক্তন সেনা কর্মী সহ গাড়ী চালক। তারা বসিরহাটে কর্মতীর্থ হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি করোনা পজিটিভ সেনাকর্মী যে চিকিৎসকের কাছে দেখাতে গিয়েছিল দুই চিকিৎসকের সংস্পর্শে পাশাপাশি বেশ কিছু ওষুধের দোকানে গিয়েছিল। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ সেই দোকান গুলোকে সিল করেছে। এদের সংস্পর্শে আসা বসিরহাটের বিভিন্ন জায়গা থেকে ৩৫ জনকে হোম কোয়ারান্টিনে রাখার নির্দেশ দিয়েছিল।
ইতিমধ্যে সেনাকর্মী গ্রাম লাগোয়া বসিরহাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড এলাকাজুড়ে হটস্পট ঘোষণা করেছে মহকুমার শাসক। পাশাপাশি ওই এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে স্যানিটাইজার করা হচ্ছে প্রশাসনের উদ্যোগে মাইকিং প্রচার চালানো হচ্ছে। এলাকা লাগোয়া মায়ের বাজার ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। সবমিলিয়ে করোনা থাবা এবার যে বসিরহাটে জাকিয়ে বসেছে তা বলা বাহুল্য। ইতিমধ্যে বসিরহাট রেড জোন আওতায় রয়েছে। এরমধ্যে জানা গেল, ৩৫ জনের মধ্যে ২৬ জনের রিপোর্ট নেগেটিভ যা স্থানীয়দের একটু হলেও স্বস্তিবোধ করিয়েছে।


















