রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৫৯ জন, মৃত বেড়ে ৬১

রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৫৯ জন, মৃত বেড়ে ৬১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ৪ মে, ক্রমেই উদ্বেগ বাড়ছে।রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যার সাথে কেন্দ্রের করোনা আক্রান্তের পরিসংখ্যানের বিস্তর পার্থক্য ছিল। এই বিস্তর ফারাককে কেন্দ্র করে নানা মহলে সমালোচনাও চলে আসছিল। অবশেষে নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন, রাজ্যে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,২৫৯ জন।এই মুহূর্তে মোট করোনায় চিকিৎসাধীন ৯০৮ জন। সোমবার পর্যন্ত রাজ্যে নোভেল করেনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত বেড়ে ৬১।এতদিন তাদের কাছে সব তথ্য আসছিল না বলে জানান তিনি। কিন্তু এখন সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্র থেকেই তথ্য আসবে।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একধাক্কায় বেড়ে ১২৫৯। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, উল্টোদিকে তেমনই সুস্থও হচ্ছেন অনেকে। এখনও পর্যন্ত রাজ্যে ১৭.৩২ শতাংশ মানুষ করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।মুখ্যসচিব আরও বলেছেন যে প্রতি ১০ লক্ষে এই রাজ্যে পজিটিভ কেসের হার ১৩.৯৮ শতাংশ। আর প্রতি ১০ লক্ষে মৃত্যুর হার ১.৪৭ শতাংশ। আর সুস্থতার হার ১৭.৩২ শতাংশ।এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যসচিব বলেন, ‘‘কোভিড সংক্রান্ত তথ্য রিপোর্টিং পদ্ধতিতে জটিলতার জেরে প্রথমে সমস্যা হচ্ছিল। সরকারি হাসপাতাল থেকে পুরো তথ্য এলেও বেসরকারি হাসপাতালগুলি থেকে তথ্য পেতে অসুবিধা হচ্ছিল। ফলে বেশ কিছু তথ্য এবং পরিসংখ্যান নথিভুক্ত হয়নি। আর সেখান থেকেই তৈরি হয়েছে তথ্যের একটা পার্থক্য।” তিনি এ দিন জানিয়েছেন, সেই সমস্যা দূর করা হয়েছে এবং সামগ্রিক তথ্য সঙ্কলিত করা হয়েছে।

উল্লেখ্য, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ হাজারে ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৫৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৮৩৬ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯,৬৮৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১,৭৬২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৮৯ জন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top