
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৪ মে, করোনা আবহের মধ্যে রেশন দোকানের দুর্নীতির ছবি বহুবার সামনে এসেছে।কোথাও সোশ্যাল ডিস্টেন্স না মেনে মানুষকে দেখা গিয়েছে রেশন দোকানে লাইন দিতে আবার কোথাও রেশন দোকানে কম পরিমান খাদ্যসামগ্রী দেওয়ার জন্য গ্রাহকদের বিক্ষোভ।এ পরিস্থিতিতে আজ সকাল ৮ টার সময় অ্যাডিশনাল এসপি নেতৃত্বে পুলিশ বাহিনী বদরপুর হাতা কলোনী এবং বিভিন্ন রেশন ডিলার দোকানে হানা দেন।
সরকারি নির্দেশে পুলিশ প্রশাসন মাইকিং করে জনগণকে সচেতন বার্তা দেন।সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে খাদ্যসামগ্রী নিতে বলেন।কোথাও একত্রিত হতে বারণ করেন।


















