বিভিন্ন দাবী নিয়ে এবার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির

বিভিন্ন দাবী নিয়ে এবার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ৫ মে, আজ সকালে বিভিন্ন দাবী নিয়ে এবার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে এক অবস্থান বিক্ষোভ করল ভারতীয় জনতা পার্টি। এদিন নদিয়া দক্ষিনের সানংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী, মনোজ বিন, মৃত্যুঞ্জয় প্রামানিক সহ যুব নেতা দুরত্ব বজায় রেখে তারা বিক্ষোভ প্রদর্শন করলেন।

সুত্রের খবর এদিন রানাঘাট ১ নং বিডিও অফিসের সামনেও এই বিক্ষোভ কর্মসূচি তারা করেন।মুলত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নানা বিষয়ে তারা সোচ্চার হয়েছেন।উল্লেখযোগ্য বিষয় গুলির মধ্যে গরীব খেটে খাওয়া মানুষজনদের নিয়ে রাজনিতী করা হচ্ছে, তারা সঠিক রেশনিং ব্যবস্থা পাচ্ছেন না।এছাড়াও আরও অনেক দাবী তোলা হয় এদিনের এই বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে।পরে এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহন করতে আসেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top