টিফিনের টাকা বাঁচিয়ে জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী

টিফিনের টাকা বাঁচিয়ে জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৫ মে, সারা দেশজুড়ে চলছে লকডাউন।লক ডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষজন। এবার তাদের কথা মাথায় রেখে তাদের সাহায্যে এগিয়ে এলো নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা। সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে মোট ৩৫ টি আর্থিকভাবে পিছিয়ে সাধারণ পরিবারের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও তাদের সাধ্যমত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান বলেন, “এলাকার অধিকাংশ মানুষ কেউ কেউবা হকার কেউ বা রংমিস্ত্রি ও রাজ মিস্ত্রি। বর্তমানে ট্রেন, বাস বন্ধ এমন কি নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ফলে এইসব মানুষ খুব সমস্যার মধ্যে আছে। শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীরা এই কাজে সামিল হয়েছে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top