
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ৬ মে, লকডাউনে বন্ধ মদের দোকান৷ কোচবিহার এলাকায় মঙ্গলবার সরকারি ভাবেই খোলা হয় মদের দোকান৷ সেই মত কোচবিহারের জামালদহে একটি মদের দোকানে আজ সকাল থেকে ভিড় জমান সুরপ্রেমীরা৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের মালিকের তরফে দেওয়া হয়েছে বাঁশের গেট৷ সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেজন্য পুলিশি প্রহরাও ছিল চোখে পড়ার মত৷
এদিন দুপুর ১২ টা থেকে মদ বিক্রি শুরু হয়৷ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর মদের বোতল পেতেই ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান স্থানীয়রা৷ লাইনের প্রথমে থাকা প্রথম ব্যক্তিকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়৷ ঐ বিষয়ে মদের দোকানের মালিক অবশ্য জানান, “সামাজিক দূরত্ব মেনে সকাল থেকে গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে আছেন”।



















