নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৭ মে, সোমবার ব্রজলালচক বাজারে এক মুদি ব্যবসায়ী করোনায় আক্রান্ত হন। তিনি বাড়বাজিতপুরের বাসিন্দা। তারপরেই বাজার কমিটি সিদ্ধান্ত নেয় দু-সপ্তাহ বাজার বন্ধ রাখার। কমিটর পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বলা হয়েছে তাদের বাজারের এক মুদি ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ব্রজলালচক বাজার দু-সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে পরিদর্শনে যান ডিএম, এসপি, এডিশনাল এসপি, এসডিপিও এবং ওসি, যে সমস্ত এলাকায় করো না পজেটিভ মিলেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এবং এলাকায় থার্মাল স্ক্রিনিং টেস্ট ও দূষণমুক্ত করা হয় এলাকাগুলো। হলদিয়ায় পরপর তিন জন ব্যক্তির পজেটিভ হওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে এলাকায় সর্তকতা জারি করা হয়েছে সে কোন মানুষ বাড়ির বাইরে যেন না আসে লকডাউন অমান্য করলে প্রশাসন তার কড়া ব্যবস্থা নেবে।


















