
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৭ মে, করোনা আবহে লকডাউনের ঘোষণা করেছিল সরকার। লকডাউনে একদিকে সবরকমের কাজ বন্ধ, অন্যদিকে নিয়ামাতপুর এলাকায় আটকে গেছিল মুর্শিদাবাদের ২০ জন রাজমিস্ত্রী। যানবাহন বন্ধ থাকার কারনে তারা কাজের জেরে বাড়ি ফিরতে পারেনি। এবার তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে সরকার।
কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জীকে তারা আবেদন করেন তাদের যাতে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। বিধায়ক তৃণমূলের শ্রমিক সংঘটনের নেতা রাজু ওয়ালিয়াকে ব্যাবস্থা করার নির্দেশ দেবার পর প্রশাসনের অনুমতি নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার পর সরকারি বাসে তাদের মুর্শীদাবাদ এবং জঙ্গীপুরে পাঠানো হলো।


















