গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে লকডাউনের মধ্যেই ভাঙচুর এবং মারধরের ঘটনা সামনে এল

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে লকডাউনের মধ্যেই ভাঙচুর এবং মারধরের ঘটনা সামনে এল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৭ মে, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে লকডাউনকে অমান্য করে বাড়ি ভাঙচুর এবং মারধরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় হাবড়াতে।পরিস্থিতি নিয়ন্ত্রণে হাবড়া থানার পুলিশ এবং স্পেশাল কমব্যাট ফোর্স এলাকায় নামে।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হাবড়া থানার জয়গাছি খেলার মাঠ এলাকায়।

সূত্রের খবর, বছর দুয়েক আগে হাবড়া থানার অন্তর্গত জয়গাছি খেলার মাঠ এলাকার বাসিন্দা বিউটি পালকে পাশ্ববর্তী ‌হাবড়া ৩০ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা আশা দত্ত, ধর্ম মা বলে ডেকেছিলেন।গত এক বছর তিন মাস আগে বিউটি তার এক আত্মীয় হাবড়া ফুলতলা এলাকার বাসিন্দা অর্ঘদ্বীপ পালের সঙ্গে ধর্ম মেয়ে আশা দত্তের বিয়ে দেন।কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন কারণে ঝামেলা অশান্তির কারণে বছর খানেক বাপের বাড়িতেই থাকতেন আশা দত্ত।কিন্তু দুই পরিবারের পক্ষ থেকে দোষারোপ করা হতো ধর্ম মা বিউটি পালকে, এমনটাই দাবি তার।কিছুদিন আগে আশা তার নিজের বাবা-মায়ের সাথে অশান্তি করে চলে আসেন ধর্ম মায়ের বাড়িতে।কিন্তু এখানে এসেও আত্মহত্যা করতে যায় আশা।এমনকি এর আগেও একাধিকবার আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে জানা যায়।যদিও এদিন আশার বাবা গৌরাঙ্গ দত্ত এবং তাদের আত্মীয়কে ডেকে নিয়ে এসে মেয়েকে বুঝিয়ে নিজের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে জানান বিউটি পাল।

এরপর গত ২৬ তারিখ গায়ে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন দিয়ে নিজের বাবার বাড়িতে আত্মহত্যার চেষ্টা করলে তাকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন, প্রাথমিক চিকিৎসার পর আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা আশাকে কোলকাতার তপসিয়া আর ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়।এর জেরে মৃত গৃহবধূর পরিবারের লোকজন এবং আত্মীয়রা বুধবার সন্ধ্যায় ধর্ম মা বিউটি পালের বাড়িতে গিয়ে বিউটি পাল তার স্বামী বিকাশ পাল এবং তার ছেলে সায়ন পালকে বেধড়ক মারধর করেন এবং বাড়ি ভাঙচুর করেন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাবড়া থানার বিশাল পুলিশ এবং কমব্যাক্ট ফোর্স,ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় বিউটি পাল এবং বিকাশ পালকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার ব্যবস্থা করানো হয়।পাশাপাশি মৃত গৃহবধূর বাবার গৌরাঙ্গ দত্ত তার মেয়ের আশা দত্তের সঙ্গে বিউটি পালের ছেলে বছর ২৬ এর শায়ন পালের গোপনে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই আত্মহত্যা করেছেন মেয়ে আশা দত্ত, এই অভিযোগের ভিত্তিতে সায়ন পালকে গ্রেফতার করেছেন হাবড়া থানার পুলিশ।পাশাপাশি লকডাউন অমান্য করে বিউটি পালের বাড়িতে গিয়ে জমায়েত করে বাড়ি ভাঙচুর করা এবং তাদেরকে সকলকে মারধর করার অপরাধে মামলা রুজু করা হয়, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হাবড়া থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top