
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১১ মে, শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে বিগত ১৫ দিনের মাথায় লকডাউনে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে একজন কৃষক (নিতাই বিশ্বাস) ও একজন দিন মজুর (বিনোদ মুন্ডা) আত্মহত্যা করেন। সম্প্রতি মাননীয় সাংসদ শ্রী রাজু বিস্তা মহাশয়ের গোচরে এই বিষয়টি আসলে, তিনি দ্রুত উভয় পরিবারের সাথে যোগাযোগ করতে বলেন এবং তাঁদের আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেন।
এদিন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্রী প্রবীণ আগরওয়াল, সাধারণ সম্পাদক শ্রী আনন্দময় বর্মণ, জেলা যুব সভাপতি শ্রী কাঞ্চন দেবনাথ, সাংসদ প্রতিনিধি শ্রী চিরঞ্জিত সাহা, ফাঁসিদেওয়া মন্ডল সভাপতি শ্রী অনিল ঘোষ প্রমুখ উভয় পরিবারের সাথে দেখা করেন। তাঁদের সমস্যার কথা বিস্তারিত ভাবে শোনেন এবং উভয়ের স্ত্রীর হাতে ২৫ হাজার টাকা নগদ, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ২৫ হাজার টাকা করে তুলে দেন। এছাড়াও উভয় পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি উদ্ভুত পরিস্থিতিতে যে কোন সমস্যায় মাননীয় সাংসদ ও সংগঠনের পক্ষ থেকে যথা সম্ভব সহযোগিতা করবার আশ্বাস প্রদান করা হয়।



















