কলকাতা পুলিশের পর এবার করোনার কবলে পড়ল বিধান নগর থানার পুলিশ

কলকাতা পুলিশের পর এবার করোনার কবলে পড়ল বিধান নগর থানার পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ মে, কলকাতা পুলিশের পর এবার করোনার কবলে পড়ল বিধান নগর পুলিশ কমিশনারেট। জানা গিয়েছে, এক মহিলা কনস্টেবলের শরীরে করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। কনস্টেবল বিধান নগর উত্তর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ দিন আগে মহিলা কনস্টেবলের জ্বর আসে। এরপর থেকেই কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন ঐ কনস্টেবল। তারপর তাঁর শারীরিক পরীক্ষা করা হয়, আজ তাঁর রিপোর্ট পজিটিভ আসে।এদিন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে (আমরি) ভর্তি করা হয়েছে।পাশাপাশি গোটা এলাকায় স্যানিটাইজিং করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top