করোনা সন্দেহের জেরে সমস্যার সম্মুখীন এক পরিবার, কাঁটা দিয়ে ঘিরে দেওয়া হয় বাড়ির বাহির পথ

করোনা সন্দেহের জেরে সমস্যার সম্মুখীন এক পরিবার, কাঁটা দিয়ে ঘিরে দেওয়া হয় বাড়ির বাহির পথ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ১২ মে, নদীয়ার শান্তিপুর শহরের দু’নম্বর ওয়ার্ডে বাগানে পাড়া অঞ্চলের গোবিন্দ বিশ্বাসের কন্যা বাসনার আট বছর আগে বিয়ে হয় কলকাতার টালিগঞ্জ অঞ্চলে। দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কলকাতার বিভিন্ন হাসপাতালে সাধারণ পরিষেবার অভাবে এবং বাবা-মার সান্নিধ্য পেতে গতকাল বিকাল চারটে নাগাদ তার স্বামী শান্তিপুরের বাপের বাড়িতে পৌঁছে দিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে যান ভাড়া করা গাড়ি নিয়ে।

অন্যদিকে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী ৪ থেকে ৫ জন জন ওই বাড়িতে আশ্রয় নেয়। এলাকার কাউন্সিলকে বিষয়টি জানালে তিনি ১৪ দিন গৃহবন্দী থাকার পরামর্শ দেন। আগতদের সংখ্যা নিয়ে ক্রমাগত জল্পনা বাড়তে থাকে এলাকাবাসীর। এমনকি বাড়ির সদর দরজার সামনে কাটা দিয়ে ঘিরে দেওয়া হয় গৃহবন্দী করানোর উদ্দেশ্যে। ভয়ে আতঙ্কে দিশাহীন হয়ে কারোর সাথে কথা বলেন না ওই পরিবারের সদস্য। ফলে সমস্যা আরো জটিল হতে থাকে। অবশেষে সংবাদকর্মীদের উপস্থিতিতে শান্তিপুর থানার ওসি সুমন দাস কে জানানো হয় বিষয়টি। অফিসার অশোক ঘোষের মানবিকতায় ভ্রম ভাঙ্গে এলাকাবাসীর। সম্পূর্ণ নিজের তত্ত্বাবধানে হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্রিনিং করিয়ে নিয়ে এসে বাড়ি পৌঁছে দেন। এরপর তিনি এলাকাবাসীকে সতর্ক করে বলে দেন অন্য আর পাঁচটি স্বাভাবিক পরিবারের মতো আগামীকাল থেকে এই পরিবারও বসবাস করবে সকলের সাথে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top