লকডাউনে শিলিগুড়ি পুরনিগমের মেয়াদ শেষ হতে চলেছে, দ্বায়িত্বভার গ্রহণ করবেন অশোক ভট্টাচার্য

লকডাউনে শিলিগুড়ি পুরনিগমের মেয়াদ শেষ হতে চলেছে, দ্বায়িত্বভার গ্রহণ করবেন অশোক ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১২ মে, নবান্ন থেকে সবুজ সংকেতের পেতেই শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক বসানোর বিষয়ে সিলমোহর দিল পুর ও নগর উন্নয়ন দপ্তর।জানা গেছে, পুর বোর্ডের মেয়াদ শেষে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান হিসেবে শিলিগুড়ি পুরনিগমের দ্বায়িত্বভার গ্রহণ করবেন অশোক ভট্টাচার্য।

লকডাউনে শিলিগুড়ি পুরনিগমের মেয়াদ শেষ হতে চলেছে। এমতবস্থায় নাগরিক পরিসেবা বজায় রাখতে পুর বোর্ডের রাশ প্রশাসকের হাতে দিতে চলেছে রাজ্য। সেক্ষেত্রে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বাম পুর বোর্ডের মেয়র অশোক ভট্টাচার্যকে। এবিষয়ে মেয়র জানিয়েছেন, এখনও কোনও নির্দেশিকা হাতে পাইনি।

উল্লেখ্য, চলতি মাসের ১৭ তারিখ শিলিগুড়ি পুর নিগমের বাম পরিচালিত পুর বোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে। পরদিন অর্থাৎ ১৮ তারিখ থেকে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব নেবেন অশোক ভট্টাচার্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top