লকডাউনের পরই পিকে-চুনী স্মরণে বিশেষ উদ্যোগ আইএফএ’র

লকডাউনের পরই পিকে-চুনী স্মরণে বিশেষ উদ্যোগ আইএফএ’র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৩ মে, লকডাউনের মধ্যেই আমরা হারিয়েছি ফুটবল জগতের দুই উজ্জ্বল প্রদীপকে।একদিকে চুনী গোস্বামী ও অন্যদিকে পিকে বন্দ্যোপাধ্যায়।কিছু পরিস্থিতির জেরে কোনও স্মরণসভা আয়োজন করতে পারে নি কলকাতার কোনও ক্লাব ও সংস্থা।দুই কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তাই অভিনব উদ্যোগ নিতে চলেছে আইএফএ (IFA)। লকডাউন উঠলে চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে আইএফএ।

আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘‘চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায় আমাদের সবার কাছে অনুপ্রেরণা। এমন মহান ব্যক্তিত্বদের সম্মান জানানো আমাদের কর্তব্য। পিকে বন্দ্যোপাধ্যায় ও চু‌নী গোস্বামী দুই কিংবদন্তির কাছেই ফুটবল ছিল প্যাশন‌। তাই ইচ্ছে আছে দুই মহাতারকার স্মৃতিতে প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করার। প্রদীপদা ও চুনীদার পরিবারের সঙ্গে কথা বলব। লকডাউন উঠলে আবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গেও এই বিষয়ে আলোচনায় বসব। ক্লাবেদেরও পরামর্শ নেব। খুব বড় করে এই প্রদর্শনী ম্যাচটা করতে চাই।’’

আপাতত আইএফএ টার্গেট করছে এক ম্যাচের টুর্ন‌ামেন্ট। কিন্তু ম্যাচের সংখ্যা বাড়তেও পারে। যা ঠিক হয়েছে, প্রদর্শনী ম্যাচের বিজয়ীদের দেওয়া হবে পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর নামাঙ্কিত ট্রফি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top