দেশের কৃষিক্ষেত্রে ১০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

দেশের কৃষিক্ষেত্রে ১০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউ দিল্লি, ১৫ মে, আত্মনির্ভর ভারত অভিযানে ২০ লাখ কোটির আর্থিক প্যাকেজের বিবরণ দিতে আজ তৃতীয় দফায় সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানেই কৃষিক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে ১ লাখ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, “কৃষিক্ষেত্রের কাজকর্ম, শস্যমজুত সহ একাধিক ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য এই এক লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই বরাদ্দের কাজ সম্পূর্ণ করা হবে।এই টাকা বরাদ্দের ফলে কোল্ড স্টোরেজ, খাদ্যশস্য মজুত করার সেন্টারগুলির পরিকাঠামোর উন্নয়ন ঘটবে। পাশাপাশি প্রাথমিক স্তরের কৃষি সমবায়, সমিতি, সংগঠন এবং কৃষিক্ষেত্রের নতুন উদ্যোগগুলিও উপকৃত হবে। এই বরাদ্দ অর্থের মাধ্য়মে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রেও সুবিধা হবে।

ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণে তথা রাজ্য়ভিত্তিতে উৎপাদনের ক্ষেত্রে ক্ষুদ্র খাদ্যশিল্পগুলির জন্য আলাদা করে একটি ১০ হাজার কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে। এই ঘোষণা করতে গিয়ে বিহারের মাখনা, জম্মু ও কাশ্মীরের কেশর, উত্তরপ্রদেশের আম,অন্ধ্রপ্রদেশের হলুদ ও লঙ্কার প্রসঙ্গ তুলে আনেন অর্থমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top