লকডাউনের জেরে অসহায় মানুষের মধ্যে বহরমপুর পুলিশের ত্রাণ বিতরণ

লকডাউনের জেরে অসহায় মানুষের মধ্যে বহরমপুর পুলিশের ত্রাণ বিতরণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৬ মে, দেশজুড়ে চলছে লকডাউন।এই লকডাউনে গৃহবন্দী দেশের সকল মানুষ।এই করোনা আবহে লকডাউনের জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষদের মধ্যে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হল।

লাইন দিয়ে টেবিলে সাজিয়ে রাখা রয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।জল, চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় সামগ্রী নিজে হাতে সকল অসহায় মানুষ তাঁদের থলিতে নিয়ে নেন।

প্রবেশপথে হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার, মুখে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স মেনে রেখে একে একে সকলে খাবার সংগ্রহ করেন।বহরমপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি বিবেচনা করে দুঃস্থ মানুষগুলোর বেশ কয়েকদিনের জন্য এই খাদ্যের ব্যবস্থা করা হল।প্রয়োজনে এই উদ্যোগ আবারও নেওয়া হবে।এদিনের এই আয়োজনে খুশি উপস্থিত সকল বহরমপুর মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top