অর্থের অভাবে শোচনীয় পরিণতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর, ফেসবুকে সাহায্যের আবেদন নাতনির!

অর্থের অভাবে শোচনীয় পরিণতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর, ফেসবুকে সাহায্যের আবেদন নাতনির!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৬ মে, পুরো নাম শ্রীমতী পাইন। কলকাতার ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় করছেন ৫০ বছর ধরে। সম্প্রতি তাঁকে অভিনয় করতে দেখা যায়, “খোকাবাবু’, ‘টাপুর-টুপুর’ সিরিয়ালে।কিন্তু অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না এই অভিনেত্রীর। তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছাত্রী। আকাশবাণীতে শ্রুতি নাটকেও জনপ্রিয় ছিলেন। থিয়েটারেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।উৎপল দত্ত, মলিনা দেবী, জহর রায়ের মতো শিল্পীদের সঙ্গেও অভিনয় করেছেন শ্রীমতী। তবে সেই সময় আজকের মতো টাকা পেতেন না অভিনেত্রীরা। তাই রোজগার খুব বেশি হয়নি। পয়লা বৈশাখের দিন ব্রেন স্ট্রোক হয় তাঁর। কিন্তু অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা।

তার অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট লেখেন অভিনেত্রীর নাতনি। নাতনি ও মেয়ের সঙ্গে সিঁথিতে থাকেন শ্রীমতী। ৭২ বছর বয়সেও তিনি প্রতিদিন বাসে, অটো করে শ্যুটিংয়ে যেতেন। লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় কাজ। নাতনির অফিসও বন্ধ হয়ে যায়। এই সময় তাঁদের হাতে অর্থের অভাব। মায়ের লোহা বাঁধানো বিক্রি করে দিদার চিকিৎসা করিয়েও লাভ হয়নি। তাঁকে সুস্থ করতে হলে দরকার অনেক টাকার।সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ভাইরাল হতেই অনেকেই এগিয়ে আসতে চেয়েছেন। সকলে এগিয়ে এলে হয়তো আবার সুস্থ হয়ে উঠতে পারেন শ্রীমতী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top