সময় যত এগোচ্ছে সমুদ্র উত্তাল হচ্ছে ততো। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূল দীঘা তাজপুর শংকরপুর মন্দারমনি অঞ্চলে ব্যাপক ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে। ঝড়ের হাওয়া যত বাড়ছে তত বাড়ছে ঢেউয়ের উচ্চতা।

উপকূলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল ডিফেন্স এবং পুলিশ ও জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। চলছে মাইকিং এবং সমুদ্রের জলোচ্ছ্বাস হলে যাতে কোনো সমস্যা না হয় কোন মানুষ যাতে সমুদ্র উপকূলে ঘুরে না বেড়ান সেই সর্তকতা করছেন প্রশাসনের তরফ থেকে।ঘন্টায় ১৯৫ কিলোমিটার থেকে কমে১৮৫কিলোমিটার হতে পারে আমফানের গতিবেগ।সর্বশেষ আপডেট অনুযায়ী আছড়ে পড়ার সময় আমফানের সর্বোচ্চ গতিবেগ কিছুটা কমতে পারে ।




















