
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা:- বনগাঁ মহকুমা হাসপাতালে শনিবার রাতে অ্যাম্বুলেন্সে তুলতে গিয়ে মৃত্যু হয় বনগাঁ বাসিন্দা মাধব নারায়নের দত্তের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় , বনগাঁ হাসপাতাল থেকে অন্যত্র রেফার করার পরে অ্যাম্বুলেন্সের তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেননি। পরবর্তীতে পরে গিয়ে তার মৃত্যু হয়। গতকাল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় ঘটনার তদন্তের জন্য তিন জনের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই মত আজ দুপুরে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে তিন জনের একটি টিম বনগাঁ মহকুমা হাসপাতে আসে, তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন। হাসপাতালের কর্মী ও সুপারের সঙ্গে ঘটনার বিষয়ে দীর্ঘক্ষণ কথা বলেন।



















