
নিজস্ব সংবাদদাতা, হাওড়া :- স্থানীয় সূত্রে খবর আজ সকাল ছটা নাগাদ লিলুয়া এন এস রোড রাবারের গোডাউনে আগুন লাগে। এলাকার লোকেরা খবর দেয় স্থানীয় দমকল বিভাগে , ঘটনাস্থলে আসে একটি ইঞ্জিন। এরপরে আরো দুটো ইঞ্জিনকে আনা হয় আগুন নেভানোর জন্য। মোট তিনটি ইঞ্জিন ও একটি পোর্টেবল পাম্পের সাহায্যে প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু আগুন কিভাবে লেগেছে সেটা জানা যায়নি বলে দমকল সূত্রে খবর। কারখানাটি বন্ধ অবস্থায় থাকায় কোনো হতাহতের খবর নেই। তবে আগুনে কারখানার একটি অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে যে শর্ট সার্কিটের কারণেই হয়তো আগুন লাগতে পারে।



















