পুলিশ টহলে গ্রেফতার দুই যুবক

পুলিশ টহলে গ্রেফতার দুই যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৭ জানুয়ারি ২০২১ শিলিগুড়ি: গত শনিবার পুলিশ টহলে গ্রেপ্তার হল দুই যুবক। পুলিশ সুত্রে জানাগেছে শনিবার রাত্রে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রতিদিনের মতো টহল দিচ্ছিল নিউ জলপাইগুড়ি এলাকায় ।

তিনবাত্তি মোর এলাকা থেকে দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে তাদের জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তারপর তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া স্কুটি গাড়ির কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।পুলিশের সন্দেহ গাড়িটি চুরির।ধৃত দুই যুবক প্রীতম মন্ডল ও সুমিত ঠাকুর এদের দুজনের বাড়ি শিলিগুড়ি সুকান্ত পল্লি ও লেকটাউন এলাকায়।পুলিশের সন্দেহ এরা দির্ঘদিন ধরেই গাড়ি চুরি সহ বিভিন্ন অসামাজিক কাজকর্মে যুক্ত । তাদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন….প্রদর্শিত হচ্ছে মুর্শিদাবাদ বইমেলা 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top