বকেয়া থাকায় বন্ধ করা হলো দুর্গাপুর কেমিক্যাল লিমিটেডের বিদ্যুৎ পরিষেবা

বকেয়া থাকায় বন্ধ করা হলো দুর্গাপুর কেমিক্যাল লিমিটেডের বিদ্যুৎ পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৯ জানুয়ারি ২০২১ পশ্চিম বর্ধমান: ৩৬কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে দুর্গাপুর কেমিক্যাল লিমিটেডের বন্ধ করা হল বিদ্যুৎ পরিষেবা। পাশাপাশি ডিসিএল টাউনশীপে বন্ধ করে দেওয়া হয় এই বিদ্যুৎ পরিষেবা।

সমস্যায় ওই এলাকায় বসবাসকারী একাধিক পরিবার।শ্রমিকদের বসবাসের জন্য তৈরি হয় ডিসিএল টাউনশিপ।১৯৬৬ সালে রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে তৈরি হয় দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড। ২০১৬ সালে এই কারখানা বিলগ্নীকরণ এর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। দূষণ ছড়ানোর জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ২০১৯ সালে কারখানা বন্ধ করে দেয়। তখন থেকেই বকেয়া বিল বাড়তে বাড়তে 36 কোটি টাকার কাছে এসে পৌঁছেছে। সেই জন্যই সোমবার দুপুরে ডিসিএল টাউনশিপ এবং ডিসিএল কারখানায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সিপিআইএম দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেব রায় বলেন প্রতিটি পদে-পদে ব্যর্থ হচ্ছে এই সরকার।তিনি আরো বলেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন ডিসিএল টাউন শিপের একাধিক পরিবার। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা চালু করার দাবি জানান। অন্যদিকে ওই এলাকার তৃণমূল কাউন্সিলর আলো সাঁতরা জানান এলাকায় যাতে করে পানীয় জলের সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।যাতে করে ওই এলাকার মানুষদের সমস্যায় পড়তে না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন…সম বেতনের দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ বিধাননগরে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top