নিজস্ব সংবাদদাতা ৯ মার্চ ২০২১নিউটাউন :সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছে পামেলা গোস্বামী। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনীতি।
মাদক(কোকেন) কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং পামেলা গোস্বামী সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিউটাউনের নারায়ণপুর বাবলাতলা থেকে আরো একজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ওই মহিলাকে রাতে গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ শাখা। সূত্র মারফত জানা গেছে মহিলার নাম প্রিয়াংকা সিং।পেশায় ফ্যাশন ডিজাইনার।



















