উত্তর দিনাজপুর জেলার নয়টি আসনেই প্রচার শুরু করে দিয়েছে তৃনমূল কংগ্রেস প্রার্থীরা 

উত্তর দিনাজপুর জেলার নয়টি আসনেই প্রচার শুরু করে দিয়েছে তৃনমূল কংগ্রেস প্রার্থীরা 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৪ মার্চ ২০২১উত্তর দিনাজপুর: বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষনা করতে পারেনি, এদিকে ভোটের ময়দানে প্রচারে ঝড় তুলে দিয়েছে তৃনমূল কংগ্রেস। পিছিয়ে নেই বাম-কংগ্রেস জোটও।

উত্তর দিনাজপুর জেলার নয়টি আসনেই প্রচার শুরু করে দিয়েছে তৃনমূল কংগ্রেস প্রার্থীরা। নির্বাচনী কর্মীসভা শুরু করে দিয়েছে রায়গঞ্জ বিধানসভার বাম-কংগ্রেস জোট। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী বিগত নয়বারের বিধায়ক জনপ্রিয় প্রবীন নেতা আবদুল করিম চৌধুরী যেমন পায়ে হেঁটেই বাড়ি বাড়ি প্রচার সারছেন তেমনি ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃনমূলের তরুন তুর্কি নেতা মুশাররফ হোসেন ছোট ছোট জনসভা ও কর্মীসভা করে চলেছেন একের পর এক। বলাইবাহুল্য তৃনমূল প্রার্থীদের প্রচারে মহিলা থেকে সাধারন মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জোটের প্রার্থী হিসেবে কংগ্রেস নাম না ঘোষনা করলেও কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জেলা কংগ্রেস সভাপতি দুবারের বিধায়ক মোহিত সেনগুপ্ত। এদিন রায়গঞ্জ বিধানমঞ্চে বাম-কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে কিভাবে বিজেপি ও শাসক দলের বিরুদ্ধে লড়াই করা হবে তার নীতি নির্ধারণ করা হয় বাম-কংগ্রেস জোটের কর্মীসভায়। আগামী ২২ এপ্রিল ভোট উত্তর দিনাজপুরে। মোটামুটিভাবে উত্তর দিনাজপুর জেলার নটি বিধানসভা আসনেই নির্বাচনী প্রচারের পারদ চড়তে শুরু করেছে। মাঠে ময়দানে নেমে পড়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা। কর্মীসভার মাধ্যমে ময়দানে বাম-কংগ্রেস জোটের প্রার্থীরাও। কিন্তু দেখা নেই বিজেপির। কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভরসা করা বঙ্গ বিজেপির প্রার্থী তালিকাই যে এখনও ঘোষনা করতে পারেনি।

আরও পড়ুন…পর্যটনযান অপারেটরদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top