জিও কোম্পানির টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

জিও কোম্পানির টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৮ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: জিও কোম্পানির টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। গ্রেফতার মূল চক্রি সহ ৩।

গতকাল রাতে তিন অভিযুক্তকে গ্রেফতার করলো সুন্দরবন সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোদপুর এলাকায় একটি অফিস খুলে প্রবীণ নাগরিকদের টার্গেট করতো এই চক্র। তাদেরকে জিও কোম্পানির টাওয়ার তাদের জমি বা বাড়িতে বসানোর প্রলোভন ফোন মারফত দেওয়া হতো। যারা রাজি থাকতো তাদের থেকে নেওয়া হতো রেজিস্ট্রেশান ফি বাবদ একটা অর্থ। এর পরই ফোন পরিবর্তন করে দিত অভিযুক্ত। সেই ঘটনার তদন্ত শুরু করে সুন্দরবন সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় সদরপুরের অফিসে। সেখান থেকে মূল চক্রী শ্বেতা দাস, অঞ্জন দলোই ও চন্দন চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন….“খেলা হবে” মন্তব্যের পাল্টা মন্তব্যে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top