নিজস্ব সংবাদদাতা ২২মার্চ ২০২১ উত্তর ২৪পরগণা: ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের শিউলি এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলেন পেশায় রাজমিস্ত্রি রাজিব সেন।
যখন ঘটনাটি ঘটে তখন বাড়িতে তিনি একাই ছিলেন। সকালে তার স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে ঝগড়া হয়। সেকারণেই এই ঘটনা বলে মনে করছে স্থানীয়রা। কিন্তু কি ভাবে তিনি এই আগ্নেয়াস্ত্র পেলেন সেই বিষয়ে তদন্ত শুরু করেছে টিটাগর থানার পুলিশ। চার বছর ধরে এই এলাকায় স্ত্রী মিতা সেন কে নিয়ে ভাড়া থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন…আব্বাস সিদ্দিকীর সভায় যাওয়ার কারণে পুড়িয়ে দেওয়া হল এক আই এস এফ কর্মীর বাড়ি



















