নিজস্ব সংবাদদাতা ২৩ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সন্ধেতে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন জগদ্দলের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমার পাসোয়ান( ৪০)।
ইনজেকশন দেবার পর তাকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়ে। পথেই তার মৃত্যু হয়। এরপর তাকে ফের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি প্রার্থী পবন কুমার সিং। হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে সুর চড়ালেন পবন।
আরও পড়ুন….সারদাকাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান



















