আড়িয়াদহ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী রাজু ব্যানার্জি

আড়িয়াদহ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী রাজু ব্যানার্জি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৩ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: আড়িয়াদহ শ্মশান কালী মন্দিরে পুজো দিয়ে অভিনেতা সুমন ব্যানার্জিকে সাথে নিয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী রাজু ব্যানার্জি আজ প্রচার করলেন। আড়িয়াদহ অঞ্চলে পাঁচ শতাধিক দলীয় কর্মীদের সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে অঞ্চলের সমস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন ।

রাজু ব্যানার্জি অঞ্চলের প্রবীণদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের শুভেচ্ছা গ্রহণ করলেন পাশাপাশি সমবয়সীদের সাথে গলা জড়িয়ে শুভেচ্ছা বার্তা দিলেন রাজু ব্যানার্জি। এরপর রাজু ব্যানার্জি সাংবাদিকদের জানালেন মদন মিত্র বা তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ আর মেনে নেবে না তাই কামরাটিতে এবার তার হাত দিয়েই ফুটবে পদ্ম ।নির্বাচনে জয়ের পর সোনার বাংলার পাশাপাশি সোনার কামারহাটি গড়বেন রাজু ব্যানার্জি।

আরও পড়ুন…ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যু রোগীর,বিক্ষোভ পরিবারের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top